সোমবার বিকেলে উপজেলার বড়খেরি মেঘনার বিভিন্ন মোহনায় জেলা ও উপজেলা মৎস্য কর্মকর্তারা এবং স্থানীয় কোস্টগার্ড সদস্যরা যৌথভাবে অভিযান চালান। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা এবং কোস্টগার্ডের সদস্যরা। তারা জানান, ইলিশ মাছ রক্ষায় জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
.png)