দণ্ডপ্রাপ্ত সেন্টু মিয়া কুমিল্লার মুরাদনগর উপজেলার কাসেল্লা তারা মিয়া বাড়ির বেনু মিয়ার ছেলে।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, অস্ত্র মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সেন্টু মিয়াকে পৃথক দুটি ধারায় ১০ বছর ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় দণ্ড একসঙ্গে চলবে। আসামি পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর নগরের তৎকালীন পাহাড়তলী থানার উত্তর কাট্টলী সিটি গেট চেকপোস্ট থেকে একটি এলজি ও একটি কার্তুজসহ সেন্টু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় পাহাড়তলী থানার তৎকালীন এসআই নূর নবী বাদী হয়ে অস্ত্র আইনে থানায় মামলা করেন। মামলার তদন্ত শেষে একই বছরের ২৮ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর ২০০৫ সালের ২৪ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটিতে ১২ জনের সাক্ষ্যগ্রহণ হয়।