ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১৩ মামলার আসামি ইলিয়াস কারাগারে

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৯, ৫ জানুয়ারি ২০২৫
১৩ মামলার আসামি ইলিয়াস কারাগারে
গ্রেফতারকৃত ইলিয়াস -ছবি: ডেইলি বাংলাদেশ

১৩ মামলার আসামি ও আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ইলিয়াসকে (৩৯) গ্রেফতার করেছে ফেনীর সোনাগাজী মডেল থানা পুলিশ।

রোববার ভোরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এদিন বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত ইলিয়াস নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট চরপার্বতী গ্রামের নুরুল আমিনের ছেলে।

Advertisement

পুলিশ জানায়, ২৫ ডিসেম্বর ভোররাতে সোনাগাজী চরচান্দিয়া ইউনিয়নের সওদাগর হাট থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা চুরি হয়। ওই মামলা তদন্তে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য ইলিয়াসের নাম উঠে আসে। রোববার ভোরে অভিযান চালিয়ে বসুরহাটের চরপার্বতী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সোনাগাজী মডেল থানার ওসি বায়েজীদ আকন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইলিয়াসের বিরুদ্ধে গাড়ি চুরি, ডাকাতির প্রস্তুতি, দস্যুতা ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!