ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৬, ৫ জানুয়ারি ২০২৫
মুন্সীগঞ্জে অতিরিক্ত সচিবের বাড়িতে ডাকাতি
ডাকাতির পর ঘরের জিনিসপত্র এলোমেলো করে রেখে যায় ডাকাতেরা -ছবি: ডেইলি বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালিতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সেলিম খান ও তার চাচাতো ভাই রেজানুর খান রতনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোররাতে শিবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, ৮-৯ জনের ডাকাতদল ওই দুই বাড়ি থেকে নগদ ৭ লাখ টাকা ও ১৭ ভরি স্বর্ণালংকার লুট করে।

সেলিম খানের বড় বোন জানান, বাড়ির দরজা ভেঙে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে ডাকাতেরা। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল।

Advertisement

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি লুটকৃত মালামাল উদ্ধার ও আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!