ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৩, ৪ জানুয়ারি ২০২৫
বাউফলে অস্ত্রের মুখে ব্যবসায়ীকে অপহরণ, কর্মচারীদের বেঁধে টাকা লুট
সিবা নন্দ রায় ওরফে সিবু বণিক।

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরি ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে। এ সময় দোকানে থাকা কর্মচারীদের বেঁধে প্রায় সাড়ে ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মার্চেন্টপট্রি এলাকার দোকান থেকে ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত সিবু বণিককে অপহরণ করে ট্রলারযোগে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও দোকানের কর্মচারী তাপস ও শংকর জানান, সিবু বণিক প্রতিদিনের মতো দোকানের সাঁটার টেনে ভেতরে বসে টাকা গণনা করছিলেন। এ সময় ৮-১০ জনের মুখোশধারী দুর্বৃত্ত দোকানের সামনের দরজা দিয়ে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করেন এবং তাদের দুজনকে (তাপস ও শংকর) বেঁধে ফেলেন। এরপর দুর্বৃত্তরা সাড়ে ৫ লাখ টাকাসহ সিবু বণিককে মুখ বেঁধে দোকানের পেছনের দরজা দিয়ে একটি ট্রলারে তুলে পূর্ব দিকে তেঁতুলিয়া নদীর দিকে নিয়ে যান। সিবু বণিক দীর্ঘ ৫০ বছর ধরে কালাইয়া বন্দরে মুদি ও মনোহরির পাইকারী ব্যবসা করে আসছিলেন।

Advertisement

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে সিবু বণিক নিয়ে গেছে। আমরা নদীপথে পুলিশ ও নৌপুলিশ অভিযানে বের হয়েছি। উদ্ধারের কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!