মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এই পথে রেল চলাচল শুরু হয়েছে। এর আগে সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়া নগর স্টেশনের আউটার এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী বলাকা কমিউটার ট্রেনটি সকাল সাড়ে ৮টার দিকে আউলিয়া নগর স্টেশনের আউটার এলাকা পর্যন্ত আসতেই ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
.png)
তিনি আরো বলেন, খবর পেয়ে রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ইঞ্জিন ঠিক করে রেল চলাচল স্বাভবিক করে।