মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল জানান, জমিজমা ও টাকা দেওয়া-নেয়া নিয়ে অহুলা বিশ্বাসের ছেলের সঙ্গে একই গ্রামের বাউল বিশ্বাসের ছেলে সুবাস বিশ্বাসের মধ্যে বিরোধ ছিল। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ২-৩টি মামলা চলমান রয়েছে। এরই জেরে শুক্রবার রাতে ঘরের জানালা দিয়ে ঘুমন্ত অহুলা বিশ্বাসের ওপর এসিড নিক্ষেপ করে সুবাস বিশ্বাস। এতে তার শরীরের নিচের অংশ পুড়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
ওসি আরো বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
.png)