ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রবাসী স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন 

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
প্রবাসী স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ, স্বামীর যাবজ্জীবন 
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপের দায়ে স্বামী সাইজুদ্দিন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থ দণ্ডের রায় দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত সাইজুদ্দিন মিয়া সিংগাইর উপজেলার ধল্লা লাক্ষীপুর গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মথুরনাথ সরকার।

Advertisement

জানা যায়, সাইজুদ্দিনের স্ত্রী রেবেকা বেগম তাদের পরিবারের সচ্ছলতা আনার জন্য বিদেশে গিয়েছিলেন। ২০০৯ সালে বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন। ছুটি শেষে আবার বিদেশে যাইতে চাইলে স্বামী সাইজুদ্দিনের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়। রেবেকা বেগম আবারো বিদেশে যাওয়ার চেষ্টা করলে স্বামী সাইজুদ্দিন স্ত্রীর শরীরে এসিড নিক্ষেপ করেন। স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় রেবেকা বেগমের মেয়ে সংগীতা বেগম তার সৎ বাবা সাইজুদ্দিন মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। এই মামলার তদন্ত শেষে এসআই মামুন বাশার আদালতে চার্জশিট জমা দেন। আদালতের বিচারক ১০ জনের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাইজুদ্দিন মিয়া দোষী প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। বাকিদরে খালাশ দেওয়া হয়। 

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মথুরনাথ সরকার এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন শীপরা রানী সরকার।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!