ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁওয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৬, ২৬ ডিসেম্বর ২০২৪
ঠাকুরগাঁওয়ে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে কোটা বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা শহরের চৌরাস্থা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. নুর নেওয়াজ আহমেদ। এতে আরো অংশ নেন বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!