মৃতরা হলেন- নীলফামারী জেলার ডিমলা থানার মৃত ভেজাল বর্মণের ছেলে ছায়া পদ (৪৫) ও একই জেলা এবং থানার হরিসের ছেলে নীল দাস (৬০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী পুকুরপাড় এলাকাস্থ ফয়সাল আহমেদ নামক এক ব্যক্তির মালিকানাধীন ৬ তলা ভবনের নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন ভিকটিমরা। কাজ করাকালীন ৩ তলার ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তারা। পরে অন্যান্য শ্রমিকরা তাদের নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। তিনি বলেন, আমরা টিম পাঠিয়েছিলাম। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ভিকটিমদের স্থানীয়রা নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। আমরা যোগাযোগ করছি।
ভবন মালিক আটক রয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘ঘটনাস্থলে কাউকে পাইনি, হয়তো তারাই হাসপাতালে নিয়ে গেছে। আর কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’