সোমবার সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রিজ) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাওসিফ উপজেলার জয়পুর ইউপির মরিচ পাশা গ্রামের মো. টুটুল তালুকদারের ছেলে।
.png)
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্বালানি কাঠ বোঝাই ইঞ্জিন চালিত লাটাই গাড়িটি উপজেলার হাগড়াভিটা গ্রাম থেকে ইট ভাটায় যাচ্ছিল। পথিমধ্যে সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া-লাহুড়িয়া সড়কের চাচই দক্ষিণ পাড়া (কাঠের ব্রিজ) এলাকায় পৌঁছালে জ্বালানি বোঝাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়। পরে স্থানীয়রা গাড়ির নিচ থেকে হেলপার তাওসিফের লাশ উদ্ধার করে। লাশ লোহাগড়া থানা পুলিশের হেফাজতে রাখা আছে।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।