ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লালমোহন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫৪, ১৮ ডিসেম্বর ২০২৪
লালমোহন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
লালমোহন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক

ভোলার লালমোহন পৌরসভার সার্ভিস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বুধবার দুপুরে ত্রি-বার্ষিক সম্মেলনে সবার সম্মতিক্রমে বাজার পরিদর্শক মো. আফছার উদ্দিনকে সভাপতি এবং উচ্চমান সহকারী মো. নাজিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে মোট ১৫ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে আছেন পৌরসভার সহকারী কর আদায়কারী মো. মোস্তফা কামাল, সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সার্ভেয়ার মো. ফাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সহকারী কর নির্ধারক মো. নূর উদ্দিন, অর্থ-বিষয়ক সম্পাদক হিসেবে আছেন হিসাব সহকারী মো. নূরনবী, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন কঞ্জারভেন্সী ইন্সপেক্টর আক্তারুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন লাইনম্যান আব্দুর রহিম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বৈদ্যুতিক মিস্ত্রি মো. মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন টিকাদানকারী খালেদা বেগম, দপ্তর সম্পাদক হিসেবে আছেন অফিস সহায়ক আব্দুলু মাজেদ, ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন সহকারী কর আদায়কারী মো. আবুল হাছান।

এছাড়া নবগঠিত এ কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. নজরুল ইসলাম, মাহমুদা বেগম ও মো. ঝান্টু।

Advertisement

নবগঠিত লালমোহন পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন লালমোহনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: লালমোহন
লিংক সফলভাবে কপি হয়েছে!