নিহতরা হলেন- আশরাফুল আলম (১৮) ও অসীম (১৭)। দুইজনের বাড়িই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউসিয়া এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ওই দুইজন নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে গজারিয়ায় দিকে যাচ্ছিলেন। মেঘনা সেতু অতিক্রম করার সময় দ্রুতগতির একটি গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
.png)
নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোর্শেদ জানান, মোটরসাইকেলটি মেঘনা সেতুর টোল প্লাজা অতিক্রম করার পরেই ওই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত। যে গাড়িটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতদের মরদেহ ফাঁড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।