ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩১, ১৮ ডিসেম্বর ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে নিহত ২
ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

নিহতরা হলেন- নাচোল উপজেলার খোলসি গ্রামের এজাবুলের ছেলে মাসুদ (২০) এবং একই উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আজ রাতে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং একজনকে রাজশাহী মেডিকেল কলেজন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!