সোমবার (১৬ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে পৌরসভার গোলাবাড়িয়া গ্রামের বরইতলা-টেংরাখোলা সড়ক সংলগ্ন ওই বাড়িতে এ ঘটনা ঘটে।
রইজউদ্দিন শেখ গঞ্জর ১৮ বছর সিঙ্গাপুরে প্রবাস জীবন শেষে এখন উপজেলার লোহাচুড়া বাজারে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার পরিবার সূত্রে জানা গেছে, ১০-১২ জনের একদল ডাকাত সোমবার ভোররাত ৪টার দিকে দোতলা ভবনের নিচতলার জানালার গ্রিল কেটে রুমে থাকা মসজিদের ইমাম মুফতি হাফিজুর রহমানকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।
.png)
রইজউদ্দিন শেখ গঞ্জর বলেন, দোতলায় প্রবেশ করে প্রথমে আমাকে ও শিশুসন্তান রায়হান (৪)-সহ আমার পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর আলমারির চাবি চায়। চাবি দিতে দেরি করায় মারপিট করে। পরে আমি পরিবার ও শিশুসন্তানের মুখের দিকে তাকিয়ে আলমারির চাবি দিই। পরে আলমারিতে থাকা সাড়ে চার ভরি বিভিন্ন স্বর্ণালংকার, প্রায় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, একটি ল্যাপটপ ও পরিবারের সদস্যদের দামি দামি থ্রি পিস এবং শাড়ি-কাপড় নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, আমিসহ সহকারী পুলিশ সুপার ও মুকসুদপুর সার্কেল মো. কামরুজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করছি। এটা চুরি না ডাকাতি, পরে জানান যাবে। ক্ষতিগ্রস্ত পরিবার এখনো কোনো অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।