সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন। এর আগে, এর আগে বিকেলে নগরের চকবাজার থানার দিদার মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল বারেক নগরের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গার পূর্ব হোসেন পাড়া এলাকার আফজাল আহম্মেদের ছেলে।
.png)
র্যাব জানায়, গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল ছাত্র-জনতা। সেখানে ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন ভুক্তভোগী কাজী মোহাম্মদ সোহেল। সাবেক কাউন্সিলর মোহাম্মদ আব্দুল বারেক এবং অন্যান্য দুষ্কৃতিকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালান। এছাড়াও হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি দিয়ে ছাত্র-জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করেন।
এ সময় ভুক্তভোগী কাজী মোহাম্মদ সোহেল প্রাণে বাঁচতে কর্মসূচির স্থান থেকে দৌড়ে নুপুর মার্কেটের গলিতে অবস্থান নিলে আব্দুল বারেকসহ অন্যান্য দৃষ্কতিকারীদের চালানো গুলিতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে এ ঘটনায় ভুক্তভোগী কাজী মোহাম্মদ সোহেল বাদী হয়ে কোতোয়ালি থানায় ২৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয়ের আরো ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন।
র্যাব কর্মকর্তা এআরএম মোজাফফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল বারেককে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নগরের কোতোয়ালি, রাজধানীর মোহাম্মদপুর ও লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় হত্যাচেষ্টা এবং নাশকতা সংক্রান্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।