নিহতরা হলেন জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে দীপক কাপাসিয়া (৪৫) ও জেলা সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে খন্দকার মামুনুর রহমান (৪৫)।
ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে অজ্ঞাত একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া নিহত হন। সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
.png)
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল্লাহেল বাকী বলেন, ঘাতক বাসটি চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।