ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এই দিনে হানাদারমুক্ত হয় সিরাজগঞ্জের দুই উপজেলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৮, ১৩ ডিসেম্বর ২০২৪
এই দিনে হানাদারমুক্ত হয় সিরাজগঞ্জের দুই উপজেলা
ফাইল ফটো

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কামারখন্দ উপজেলা হানাদারমুক্ত দিবস আজ ১৩ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১১ ডিসেম্বর জেলার তাড়াশে মুক্তিযোদ্ধাদের কাছে পরাজিত হয় পাক বাহিনী। এরপর উল্লাপাড়া থানা সদরে অবস্থিত সেই সময়ের হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পাক বাহিনীর ক্যাম্পের সেনারা মনোবল হারিয়ে ফেলে। 

১২ ডিসেম্বর ৫ শতাধিক মুক্তিযোদ্ধা হামিদা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পাক বাহিনীর ক্যাম্প আক্রমণের জন্য থানা সদরের দিকে রওনা হওয়ার প্রস্তুতি নেয়। খবর পেয়ে এদিন মধ্যরাতে পাক সেনারা তাদের উল্লাপাড়া ক্যাম্পের অস্ত্র গুদামে ও পাশে আব্দুর রহমানের পাট গুদামে আগুন ধরিয়ে দিয়ে নগরবাড়ী-বগুড়া মহাসড়ক পথে ঢাকার দিকে পালিয়ে যায়। পরদিন ১৩ ডিসেম্বর হানাদারমুক্ত হয় উল্লাপাড়া।

এদিন উল্লাপাড়া থানায় মুক্তিপাগল উল্লাসিত জনতার মাঝে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম। এ সময় বের করা হয় আনন্দ মিছিল। দেশের অন্যান্য স্থানের মত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়ও ১৯৭১ সালের এই দিনে এলাকার বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। আর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পাক হানাদারমুক্ত হয় কামারখন্দ উপজেলা। এরপর থেকে ১৩ ডিসেম্বর কামারখন্দমুক্ত দিবস ঘোষণা করা হয়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!