ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৫১২ পরিবারকে আর্থিক সহায়তা 

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০০, ১১ ডিসেম্বর ২০২৪
ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৫১২ পরিবারকে আর্থিক সহায়তা 
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে বেসরকারি সংস্থা ‘কারিতাস বাংলাদেশ’ এর জরুরি সাড়াদান ও পুনর্বাসন সহায়তা প্রকল্পের আওতায় গৃহ-পুনর্নির্মাণ, পানির ট্যাংক, স্বাস্থ্যসম্মত পায়খানা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বেলা ৪টার দিকে তালতলী কারিতাস কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়।

কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী এর সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া মুন্সী, নিশাবাড়িয়া ইউপি চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু, ইউপি সদস্য নজরুল ইসলাম খান লিটু, মাঠ কর্মকর্তা আছিয়া খাতুন প্রমুখ।

Advertisement

উপজেলার বড়বগী ও নিশানবাড়িয়া ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৫১২ অসহায় পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে ২০০টি পরিবারকে পানির ট্যাংক, ১২৫টি পরিবারকে স্বাস্থ্যসম্মত পায়খানা, ৮৭টি পরিবারকে গৃহ-পুনর্নির্মাণ ও ১০০টি পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 

ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত উপকারভোগী রাহিমা বেগম বলেন, কারিতাস বাংলাদেশ এর পক্ষ থেকে আমাদের সহায়তা করার ফলে আমার ভীষণভাবে উপকৃত হয়েছি এতে আমাদের জীবন-মানের উন্নয়ন হবে।

উপকারভোগী রঞ্জনা শীল বলেন, আর্থিক ও অন্যান্য সহায়তা দেওয়ার ফলে আমাদের পরিবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সংকট দূর হবে এবং ঐ সামগ্রী ব্যবহারের ফলে আমাদের পরিবারের শিশুসহ অন্য সবার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!