নিহত আশ্রাব আলী হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের বতটলা এলাকার কিসমত করুণা গ্রামের মৃত জোনাব আলী হাওলাদারের ছেলে। তিনি কাঠমিস্ত্রির কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশ্রাব আলী পান বরজে কাজ করতে বাড়ি থেকে রওনা হন। পথে হঠাৎ ঝড়ো বাতাসে একটি গাছের ডাল ভেঙে আশ্রাব আলীর ওপরে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
আশ্রাব আলীর বড় ছেলে আফজাল হাওলাদার বলেন, ‘সকালে বাবা ঝড়ের মধ্যেই পানের বরজে কাজ করতে বের হন। পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে মারা যান।’
বেতাগী থানার ওসি মো. একরামুল হক বলেন, গাছ পড়ে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।