গ্রেফতারকৃতরা হলেন, ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ইব্রাহীম খলিল (৪০), নাটোর সদরের কাজু মিয়া (৪৫), টাঙ্গাইল সদরের মেহেদী হাসান (২১), জয় হাসান (২০), আলাউদ্দিন শিকদার (২১) ও হামিদুল শিকদার (২২)।
মঙ্গলবার সকাল ৯টায় ফুলবাড়ী উপজেলার ধরলা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। কুড়িগ্রাম সদর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
কুড়িগ্রাম (ডিএনসি) জানায়, ফুলবাড়ী উপজেলার কাশিপুর কলেজ মোড় থেকে পিকআপে গাঁজা নিয়ে ধরলা সেতুর টোল প্লাজা হয়ে টাঙ্গাইলে যাওয়ার গোপন সংবাদে ডিএনসির একটি দল টোল প্লাজায় অবস্থান নেয়। পিকআপ দুটি ঘটনাস্থলে পৌঁছা মাত্র তাদের থামিয়ে তল্লাশি করে মাদক উদ্ধার ও গ্ৰেফতার করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ডিএনসি বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করেছে।