শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে গ্রেফতারকৃতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
গ্রেফতারকৃতরা হলেন- হবিগঞ্জের মাধবপুরের পিয়াম গ্রামের জাবেদ আলীর ছেলে আলম, আখাউড়া উপজেলার ভবানীপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে তিশা আক্তার,ময়মনসিংহের ফুলপুরের ছোট শুনোই গ্রামের রুকন মিয়ার স্ত্রী শান্তা, উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আওয়াল মিয়ার স্ত্রী রওশনা বেগম, উত্তর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে মো. সোহেল মিয়া, পৌর এলাকার দুর্গাপুরের শামীম মিয়ার ছেলে মো. আরিফ মিয়া, তারাগন এলাকার শিপন মিয়ার স্ত্রী রুমা আক্তার, মনিয়ন্দ এলাকার রফিকুল ইসলামের ছেলে আবুল বাশার ও একই গ্রামের মৃত অলেক মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম।
.png)
পুলিশ জানায়, জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের মাধ্যমে গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম বলেন, বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ ৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে এবং গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।
তিনি আরো বলেন, আমাদের অভিযান নিয়মিত চলছে। যেকোনো মূল্যে অপরাধ নির্মূল করা হবে।