ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪২, ২৮ নভেম্বর ২০২৪
আলিফের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে লালমনিরহাটে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি লালমনিরহাট এর উদ্যোগে জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের নেতৃত্বে গত ২৬ নভেম্বর চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

Advertisement

সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা, সুপ্রিম কোর্টসহ বিভিন্ন জেলা আদালতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং অবিলম্বে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!