ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ২৯ নভেম্বর ২০২৪
জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফাইল ফটো

জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা আনিসুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী পৌর ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে জামালপুর সদর থানার সামনে থেকে আনিসুর রহমানকে ৫ আগস্টের ঘটনায় নাশকতার মামলার গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনিসুর মেলান্দহ উপজেলার রেখিরপাড়া গ্রামের শরীফ উদ্দিনের পুত্র।

আরো পড়ুন >>> ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

Advertisement

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল মো. আতিক বলেন, এসআই আব্দুল্লাহ আল মামুন, এএসআই শহীদুল ও এএসআই মোস্তাফিজুরের নেতৃত্বে একটি দল আনিসুর রহমানকে জামালপুর সদর থানার সামনে থেকে গ্রেফতার করে। তাকে শুক্রবার সকালে আদালতে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!