সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত পিতা ও পুত্রকে ১০ ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও নগদ টকাসহ তাদের গ্রেফতার করা হয় বলে জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার।
গ্রেফতার মো. ওবায়দুল কাইয়ুম শেখ মধ্যরাস্তা এলাকার মো. হাজী আলম শেখের পুত্র। অপর আসামি মো. শফিক শেখ প্রধান অভিযুক্ত মো. ওবায়দুল কাইয়ুম শেখের পুত্র।
.png)
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের মধ্যরাস্তা এলাকায় সেনাবাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে ইয়ারা ও গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের বাসা থেকে ১০ ইয়াবা ১০০ গ্রাম গাঁজা ও নগদ ৫৫ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন ধরে এলাকায় অবৈধ মাদক ব্যবসা চালিয়ে আসছে।
অভিযানে পিরোজপুর সদর উপজেলার ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার লেফট্যানেন্ট এস কে আদনান মাহমুদ সহ সেনা সদস্যদের একটি টিম উপস্থিত ছিলেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক মো. বাবুল সরকার আরো বলেন, দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আরো সম্পৃক্ত ব্যক্তি থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এ অভিযান অব্যহত থাকবে।