রোববার (৮ ডিসেম্বর) সকালে বান্দরবান রুমা সড়কের ক্যক্ষংঝিরি এলাকায় বেইলি ব্রিজের পাটাতন খুলে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় দু’পাশে আটকা পড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী গাড়ি। ফলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মালামাল পরিবহনে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।
বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, একটি বেইলি ব্রিজের পাটাতন খুলে যাওয়ায় রুমার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের খবর পেয়েছি। দ্রুত সেটি মেরামত করে যান চলাচলের ব্যবস্থা করা হবে।
.png)