ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কীর্তনখোলায় ট্রলার-স্পিডবোটের সংঘর্ষ, নিখোঁজ ৪ যাত্রী

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৫ ডিসেম্বর ২০২৪
কীর্তনখোলায় ট্রলার-স্পিডবোটের সংঘর্ষ, নিখোঁজ ৪ যাত্রী
কীর্তনখোলা নদীতে ট্রলার ও স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ রয়েছেন ৪ যাত্রী -ছবি: সংগৃহীত

বরিশালে কীর্তনখোলা নদীতে ট্রলারের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী স্পিডবোট ডুবে গেছে। এ ঘটনায় ৪ জন নিখোঁজ রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌ-থানার ওসি সনাতন চন্দ্র সরকার।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে কীর্তনখোলা নদীর চরমোনাই ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাকিরা সাঁতরে তীরে উঠতে পারলেও চারজন যাত্রী এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। স্পিডবোটটিকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বরিশাল ডিসি ঘাট থেকে ১০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে যায়। চরমোনাই এলাকা সংলগ্ন নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি নদীতে তলিয়ে যায়। নৌ-পুলিশসহ উদ্ধারকারী অন্যান্য সংস্থা ঘটনাস্থলে রয়েছে। উদ্ধারের পাশাপাশি আমরা সেই ট্রলারটিকে শনাক্ত করার চেষ্টা করছি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!