ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন

বরিশালে শহিদ পরিবারের কাছে চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:০৮, ২৩ নভেম্বর ২০২৪
বরিশালে শহিদ পরিবারের কাছে চেক হস্তান্তর
সংগৃহীত ছবি

শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শহিদ পরিবারের কাছে চেক হস্তান্তর করা হয়েছে।

শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমীর মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে নিহত শহিদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সারজিস আলম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, শহিদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্য সচিব মীর স্নিগ্ধ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক মো. মাহিন সরকারসহ আরো অনেকে।

Advertisement

গত জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের পরিবারকে আর্থিক ও মানবিক সহায়তা, পরিবারের সদস্যদের কর্মসংস্থান বা অন্য কোনো উপযুক্ত সুবিধা এবং আহত বা পঙ্গুত্ববরণকারী ব্যক্তিদের ওষুধসহ প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া, কর্মসংস্থান, আর্থিক ও মানবিক সহায়তা বা অন্য কোনো উপযুক্ত সুবিধা দেওয়ার লক্ষ্যে গড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জুলাই-আগস্টে নিহত ৭৯ জন শহিদ পরিবারকে ৫ লাখ টাকা করে চেক হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!