ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৭, ৫ ডিসেম্বর ২০২৪
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে হারুন অর রশীদ (৪৫) ও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকার আর আব্দুল খালেক (৪৮)। তারা ধানের ব্যবসায়ী ছিলেন।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেলে থাকা হারুন ও খালেক আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেয়া হলে হারুন মারা যান। আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

Advertisement

ঘটনার পর পরই চালক ট্রাক্টর নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি তাজুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!