ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আব্দুল্লাহর

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৯, ৩০ নভেম্বর ২০২৪
পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল আব্দুল্লাহর
ছবি: প্রতীকী

শেরপুরের নালিতাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের ওমর ফারুকের ছেলে।

সংশ্লিষ্ট স‍ূত্রে জানা গেছে, শনিবার সকালে সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন বাড়ির লোকজন। এরই ফাঁকে কোনো একসময় শিশু আব্দুল্লাহ বাড়ির পাশের পুকুরে গিয়ে পানিতে ডুবে মারা যায়। আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে তার জেঠি রাশিদা বেগম পুকুরপাড়ে গেলে শিশু আব্দুল্লাহর মরদেহ পানিতে ভাসতে দেখেন। তার ডাক-চিৎকারে বাড়ির অন্য লোকজন এসে মরদেহ উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যান। হাসপাতালে আনার পর চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন বলেন, এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!