ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে যুবককে হত্যা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ২৩ নভেম্বর ২০২৪
কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে যুবককে হত্যা
শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল -ফাইল ছবি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে কনসার্ট দেখতে গিয়ে মেহেদী হাসান নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান(২৬) বগুড়া সদরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। তিনি থাই মিস্ত্রি হিসেবে কাজ করতেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদী হাসান কনসার্ট দেখতে গেলে কয়েকজন যুবক তার পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!