ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার শেরপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ২২ নভেম্বর ২০২৪
এবার শেরপুর জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

এবার শেরপুর জেলায় ১২৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জেলা পর্যায়ে এটি তাদের অষ্টম আহ্বায়ক কমিটি।

গতকাল বৃহস্পতিবার (২১ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই কমিটি ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

ওই দিন (বৃহস্পতিবার) রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে শেরপুর জেলার আহ্বায়ক কমিটির অনুমোদনপত্র প্রকাশ করা হয়।

Advertisement

শেরপুর জেলা শাখার এ কমিটিতে আহ্বায়ক করা হয়েছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী মামুনুর রহমানকে। সদস্য সচিব একই কলেজের শাহনুর রহমান সাইম। মুখ্য সংগঠক হয়েছেন সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মোর্শেদ জিতু আর মুখপাত্র আনন্দমোহন কলেজের ফারদিন ফুয়াদ তুহিন। এ কমিটিতে ১৭ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৬ জনকে যুগ্ম সদস্য সচিব, ২০ জনকে সংগঠক ও ৬৯ জনকে সদস্য করা হয়েছে।

এর আগে, ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্যের, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্যের, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্যের, ১১ নভেম্বর নেত্রকোণা জেলায় ২৫৪ সদস্যের, ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্যের এবং ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ক্লিক করুন>> আহ্বায়ক কমিটির সদস্যদের নামে তালিকা

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!