বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের চর ভয়রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম মোল্লা একই এলাকার মৃত মমিন আলি মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চর ভয়রা এলাকার সালামত সরদার ও মিয়া চাঁন সরদারের পরিবারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা মারামারিতে রূপ নেয়। এ সময় তাদের মারামারি থামাতে প্রতিবেশী নজরুল ইসলাম মোল্লা এগিয়ে আসেন। একপর্যায়ে লাঠির আঘাত তার মাথায় লাগে। এতে মাঠিয়ে লুটিয়ে পড়েন নজরুল ইসলাম। পরে তাকে উদ্ধার করে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
ডামুড্যা থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, মারামারি থামাতে গিয়ে নজরুল ইসলাম মোল্লা নামে এক ব্যক্তি আঘাত পেয়ে মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।