মঙ্গলবার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার রাস্তি ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইফতারের পর লক্ষ্মীগঞ্জ এলাকার একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন মিজান। নামাজ শেষে মসজিদের সামনে স্থানীয় কিশোরদের দুটি পক্ষের মধ্যে হট্টগোল দেখে মিজান তাদেরকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এসময় একটি টেঁটা দিয়ে মিজানকে পেছন থেকে আঘাত করে একজন। টেঁটাবিদ্ধ কৃষক মিজানের চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে মিজানকে টেঁটাবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
.png)
মাদারীপুর জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সালমান চৌধুরী বলেন, টেঁটাবিদ্ধ যুবকের পিঠে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এলাকায় স্থানীয় দুটি পক্ষ প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মারামারি করে আসছে। রাতে মিজান নামে একজনকে কুপিয়ে আহত করার ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত মিজানের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।