ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফের সড়কে বেক্সিমকোর শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৯, ২১ নভেম্বর ২০২৪
ফের সড়কে বেক্সিমকোর শ্রমিকরা
অবরোধের ফলে যান চলাচল বন্ধ। ছবি: সংগৃহীত

অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায় আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যান যান চলাচল। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা। 

জানা যায়, সকালে অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের কাশিমপুরে চক্রবর্তী এলাকায়  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। ফলে বন্ধ হয়ে যান যান চলাচল। ভোগান্তি পড়েন সাধারণ মানুষ ও পথচারীরা। 

Advertisement

আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের অক্টোবর মাসের বেতন পরিশোধ না করা পর্যন্ত সড়ক থেকে সরে যাবেন না।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. সারোয়ার আলম বলেন, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের বেতনের দাবিতে ছয়দিন ধরে মহাসড়ক অবরোধ করে রেখেছেন। কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধের আশ্বাস দিয়ে আসছিল। কিন্তু শ্রমিকরা সেই আশ্বাস না মেনেই মহাসড়ক অবরোধ করেছেন।
 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!