ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৩০ সেপ্টেম্বর ২০২৪
শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 
ফাইল ফটো

গাজীপুর সদর উপজেলায় কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন আর অ্যান্ড জি বিডি গার্মেন্টসের শ্রমিকরা। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন রাখেন তারা। ফলে উভয় লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে কাজে যোগদান করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখতে পান শ্রমিকরা। পরে কারখানা খুলে দেওয়ার জন্য কারখানা সামনে অবস্থান করেন। এরপর সকাল ৯টার দিকে কারখানা খুলে দেওয়ার দাবিতে ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখেন তারা। ফলে উভয় লেনের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে অবরোধ প্রত্যাহার করেন তারা। পরে কারখানার সামনে অবস্থান করেন তারা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Advertisement

গাজীপুর শিল্পপুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, গাজীপুর জেলায় আজ নয়টি কারখানা বন্ধ আছে। এরমধ্যে চারটি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়া একটি কারখানা লে-অফ, একটি অস্থায়ী বন্ধ এবং তিনটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!