ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকুন্দিয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২৫, ২০ নভেম্বর ২০২৪
পাকুন্দিয়ায় ৪ ব্যবসায়ীকে জরিমানা
চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, অনুমোদনহীন বীজ ও গ্যাস সিলিন্ডার বিক্রয় ও অবৈধ পলিথিন সংরক্ষণের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বুধবার বিকেলে উপজেলার মঠখোলা বাজারে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। এ সময় থানা পুলিশের সদস্যরা তাকে অভিযান পরিচালনায় সহযোগিতা করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ওই বাজারের একটি খাবার হোটেল মালিককে পাঁচ হাজার টাকা, অনুমোদনহীন বীজ বিক্রয় করার দায়ে এক বিক্রেতাকে পাঁচ হাজার টাকা, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ব্যতিত গ্যাস সিলিন্ডার বিক্রয় করার দায়ে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা এবং অবৈধ পলিথিন সংরক্ষণ করার দায়ে এক মুদি দোকানিকে এক হাজারসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

Advertisement

পাকুন্দিয়ার ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্যটি নিশ্চিত করে জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং পরিবেশ সংরক্ষণ আইনে ঐ চার ব্যবসায়িকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!