ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার বিক্ষোভে নামলেন বেক্সিমকোর শ্রমিকরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ২০ নভেম্বর ২০২৪
এবার বিক্ষোভে নামলেন বেক্সিমকোর শ্রমিকরা
শ্রমিকদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত

অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। 

বুধবার (২০ নভেম্বর) সকাল ৮টা থেকে গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাবো এলাকায় ওই মহাসড়কের চক্রবর্তী মোড়ে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। 

আন্দোলনরত শ্রমিকরা বলেন, কারখানা কর্তৃপক্ষের একজন আমাদের বলেছিলেন, আমাদের সঙ্গে বকেয়া বেতনের বিষয় নিয়ে বসে দিন-তারিখ নির্ধারণ করবেন। কবে বকেয়া পরিশোধ করা হবে তা জানানো হবে। এখনো কর্তৃপক্ষের সঙ্গে বসতে পারিনি। আমাদের সঙ্গে বসার বিষয়টি নিশ্চিত করেনি। তাই আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। যতদিন বকেয়া বেতন না পাবো ততদিন আন্দোলন চালিয়ে যাবো।

Advertisement

শিল্পপুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছেন। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!