ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১৯ নভেম্বর ২০২৪
ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে ক্রীড়া সামগ্রী বিতরণ
ক্রিকেট একাডেমির কর্মকর্তা-খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হচ্ছে -ছবি: ডেইলি বাংলাদেশ

ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে নিরাপদ খাদ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান শাইন মার্টের সৌজন্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে ক্রিকেট একাডেমির কর্মকর্তা ও খেলোয়াড়দের মাঝে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঠাকুরগাঁও জেলার ক্রিকেট কোচ রোকুনজ্জামান রাহাতের টাউন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জুলু, আম্পায়ার অ্যান্ড স্কোরাস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফ হোসেন, সহ-সভাপতি আশিকুর রহমান রিজভীসহ একাডেমির খেলোয়াড় ও তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

শাইন মার্টের স্বত্বাধিকারী শাহিনুর ইসলাম শাহিন বলেন, আমি ক্রিকেট অনুশীলন করতাম। ছোটবেলা থেকে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক রয়েছে। স্বপ্ন ছিল কোনো একসময় খেলোয়াড়দের উপহার দেব। সেই ধারাবাহিকতায় শাইন মার্টের পক্ষ থেকে আজকে এই উপহার। ঢাকায় থেকে চা বিক্রি, বাসের কন্ডাকটরিসহ সব ধরনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই জায়গা থেকে শাইন মার্টের আজকের অবস্থান। আমার স্বপ্ন মার্টের হয়ে একদিন অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন ও পাশে থাকবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!