মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে মহানগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- নাসির (২৩), ফাহিম (২০), শুক্কুর, নাহিদ (৩২), নুর হোসেন, মিনার উদ্দিন, মিনার উদ্দিন, জহির, আবুল মিয়া ও মিয়াধন মিয়া। বাকি কয়েকজনের নামপরিচয় জানা যায়নি।
.png)
আহত একাধিক ব্যক্তি জানান, সকালে কাজের উদ্দেশ্যে পিকআপভ্যানযোগে তারা শহরের দিকে যাচ্ছিলেন। পিকআপভ্যানটি জালালাবাদ থানাধীন কুমারগাঁও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সামনে এলে হঠাৎই উল্টে যায়। এতে পিকআপভ্যানে থাকা ১৫ থেকে ১৬ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেলে ক্যাজুয়ালিটি বিভাগে ভর্তি করেন। সেখানে সাজেদা বেগম (৪৫) নামের এক নারী মারা যান। আহতরা চিকিৎসাধীন। তারা সবাই আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।