ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইবির বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৭, ১৯ নভেম্বর ২০২৪
ইবির বাসচাপায় প্রাণ গেল বাইসাইকেল আরোহীর
ইবির একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম নামে এক বাইসাইকেল আরোহী নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একটি দোতলা বাসের চাপায় জাহিদুল ইসলাম (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১১টার দিকে কুষ্টিয়া শহরের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম হাউজিং এ ব্লকের মৃত নূর উদ্দিনের ছেলে বলে জানা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে হাউজিং এলাকা থেকে বাইসাইকেল যোগে জাহিদুল ইসলাম পিটিআই রোডের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের জেলখানার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বহনকারী একটি দ্রুতগামী দোতলা বাস জাহিদুল ইসলামকে চাপা দেয়। এতে জাহিদুলের বাইসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Advertisement

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন বলেন, বাসটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্থানীয়রা বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যান। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!