ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৩, ১৪ নভেম্বর ২০২৪
ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাৎ, গ্রেফতার ১
গ্রেফতারকৃত শাহিদ শেখ -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ‘পল্লী ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও খুলে কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রধান আসামি শাহিদ শেখ ওরফে নরুল হুদাকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের আলফাডাঙ্গা থানাধীন কুচিয়াগ্রাম এলাকায় অভিযান চালিয়ে শাহিদ শেখকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্প‌তিবার (১৪ ন‌ভেম্বর) বিকে‌লে র‌্যাব-১২’র লে. কমান্ডার বিএন কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Advertisement

র‌্যাব সূত্রে জানা যায়, শাহিদ শেখসহ কয়েকজন মিলে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে ‘পল্লী ফাউন্ডেশন’ নামে ভুয়া এনজিও কার্যক্রম চালাচ্ছিলেন। তারা এলাকার নিরীহ মানুষদের ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিভিন্ন সময় শাহ আলম প্রামাণিক, হাফিজুল ইসলাম, ফরিদুল ইসলামসহ অনেকের কাছ থেকে তারা বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। অভিযোগ অনুযায়ী, তারা প্রতারণার মাধ্যমে প্রায় কোটি টাকা আত্মসাৎ করেন।

গ্রেফতারকৃত শাহিদ শেখকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব সূত্রে জানানো হয়। ভুক্তভোগীরা এই প্রতারণার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!