নিহতরা হলেন- পাবনার বনগ্রামের পদ্ম বিলা এলাকার সেলিম হোসেনের ছেলে আহাদ আলী (১৮), বনগ্রামের আলহাজ খানের ছেলে আশিক হোসেন (২০) একই এলাকার ফারুক হোসেনের ছেলে শাকিব হাসান (২০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবনার বনগ্রাম থেকে পাকশীতে ঘুরতে যাওয়ার পথে ঈশ্বরদীর আজমপুর গ্রামে কাভার্ডভ্যানের সঙ্গে তিনজন আরোহীর একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলে ২ জন মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে পাবনা জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
.png)
পাকশী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি কাজী মোহাম্মদ মুস্তাসিম বলেন, ঘটনাস্থলে এসে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরেকজন পাবনা জেনারেল হাসপাতালে মারা গেছেন। নিহতদের মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।