ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জার্মান রাষ্ট্রদূতের ডিবিএল গ্রুপের কারখানা পরিদর্শন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৬, ৭ নভেম্বর ২০২৪
জার্মান রাষ্ট্রদূতের ডিবিএল গ্রুপের কারখানা পরিদর্শন
ডিবিএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এইচ. ই. আছিম ট্রস্টার। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় অবস্থিত ডিবিএল গ্রুপের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত এইচ. ই. আছিম ট্রস্টারসহ ৩২ জনের প্রতিনিধি দল। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে সড়কপথে ডিবিএল গ্রুপের কারখানায় আগমন করেন। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে জিন্নাত কমপ্লেক্সে পরিদর্শন শেষে ডিবিএল ফার্মাসিউটিকেলস ফ্যাক্টরি পরিদর্শন করে পুলিশের পাহাড়ায় নিরাপদে ঢাকার উদ্দেশ্যে গমন করেন বলে জানা যায়।

ডিবিএল গ্রুপে জার্মান রাষ্ট্রদূত এইচ. ই. আছিমসহ ৩২ জনের প্রতিনিধি দলের পরিদর্শনে দুই দেশের মধ্যে গার্মেন্টস সেক্টরে ব্যবসা-বাণিজ্য উন্নতি সাধন ও ভালো সম্পর্ক গড়ে উঠবে বলে জানা যায়। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!