ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে একই গ্রুপের ৫ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪০, ৫ নভেম্বর ২০২৪
গাজীপুরে একই গ্রুপের ৫ ফ্যাক্টরি বন্ধ ঘোষণা
ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ইসালাম নীটওয়্যারসহ (ইসলাম গ্রুপ) একই গ্রুপের ৫টি ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানাগুলোর মধ্যে রয়েছে- ইসলাম ডিজাইন লিমিটেড, ইসলাম গার্মেন্টস লিমিটেড, ইসলাম ওভেন লিমিটেড ও ইসলাম টেক্সটাইল লিমিটেড।

মঙ্গলবার সকালে কারখানা কর্তৃপক্ষ মূল ফটকের সামনে একটি নোটিশের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত করেছে।

নোটিশে জানানো হয়, মালিকপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তা স্বার্থে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক সব কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

Advertisement

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, শ্রমিকরা সকাল বেলা হাজিরা দিয়ে কর্মস্থল ত্যাগ করে কারখানার প্রধান গেটে এসে জড়ো হয় এবং অস্থিরতা সৃষ্টি করে। কর্তৃপক্ষ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালেও শ্রমিকরা তা অমান্য করে।

এ বিষয়ে ইসলাম গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এবং পুনরায় কাজের উপযোগী পরিবেশ তৈরি হলে কারখানাগুলোর পুনরায় খোলার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!