ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:১২, ৪ নভেম্বর ২০২৪
হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো

ঢাকার সাভারের হেমায়েতপুরে স্ট্যান্ডার্ড গ্রুপের শ্রমিকরা টিফিন বিল ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেছেন। সোমবার (৪ নভেম্বর) সকালে কর্মবিরতি পালন করেন শ্রমিকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সাভার হেমায়েতপুরস্হ স্ট্যান্ডার্ড গ্রুপের দুইটি ফ্যাক্টরি দি সিভিল ইঞ্জিনিয়ার্স ও শামস্ স্টাইলিং ওয়্যার এর শ্রমিকরা টিফিন বিল ২৫ টাকা থেকে ৫০ টাকা এবং হাজিরা বোনাস ৮৫০ থেকে ১০০০ টাকা নির্ধারণের দাবিতে ফ্যাক্টরিতে প্রবেশ করে কর্মবিরতি করে এবং কোনো প্রকার সিদ্ধান্ত ছাড়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ছুটি হলে সাড়ে দুপুর ১২টার দিকে শ্রমিকরা ফ্যাক্টরি ত্যাগ করে। 

রোববার সকালেও ঐ গ্রুপের একটি ফ্যাক্টরি দি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শ্রমিকরা যথারীতি ফ্যাক্টরিতে প্রবেশ করে দুপুর ১টা পর্যন্ত কাজ করে। লাঞ্চ বিরতির পর টিফিন ভাতা ও হাজিরা বোনাস বৃদ্ধির দাবি পুনরায় উত্থাপন করেন এবং গোলযোগ সৃষ্টি করে। কর্তৃপক্ষ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঐ দিনের জন্য ফ্যাক্টরি ছুটি দেয়। শ্রমিকরা বের হয়ে একই কমপ্লেক্সে অবস্থিত অপর ফ্যাক্টরি শামস্ স্টাইলিং ওয়্যার এ ইট পাটকেল নিক্ষেপ করলে ফ্যাক্টরি কর্তৃপক্ষ উভয় ফ্যাক্টরিতে ছুটি ঘোষণা করে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!