বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটি ঘাট দিয়ে এদের দেশে ফেরত আনা হয়েছে।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
.png)
এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদ ও বঙ্গোপসাগরের মোহনার নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে ১৫টি ডিঙি নৌকাসহ ২০ জেলেকে তারা ধরে নিয়ে যায়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমারের মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তাদের মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং দুইজন আহত হন। পরে ১০ অক্টোবর একজনের মরদেহসহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিল মিয়ানমার নৌবাহিনী।