ট্রেনের যাত্রী ও স্টেশন সূত্র জানায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনে ঢাকায় যাচ্ছিলেন এক নারী। ফরিদপুর রেলস্টেশন থেকে জাকির মোল্লা নামে এক শিক্ষক ও তার স্ত্রী উঠেন। জাকির মোল্লা ট্রেনের সিট না পেয়ে ওই নারীকে একটু চেপে বসে স্ত্রীকে বসতে দেওয়ার অনুরোধ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই নারীর সঙ্গে শিক্ষক জাকির মোল্লার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে গড়ায়। পরে জাকির মোল্লা বহিরাগতদের ফোন করে ডেকে হামলা করে। এতে দুই নারীসহ অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
জাকির মোল্লা বলেন, ওই নারীকে চেপে বসে আমার স্ত্রীকে বসতে দিতে অনুরোধ করি। এ সময় আমাদের মধ্যে বাগবিতণ্ডা ও একপর্যায়ে হাতাহাতি হয়েছে। তিনি আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। তাই আত্মীয়-স্বজনরা শুনে হামলা করেছে।
.png)
তিনি আরো বলেন, পুখুরিয়ায় আমার বহু আত্মীয়-স্বজন রয়েছেন। তারা এলাকার লাঠিয়াল বাহিনী। আমার সঙ্গে কেউ খারাপ আচরণ করলে তাদের এ পরিণতি হয়।
ভাঙ্গা রেলস্টেশন মাস্টার মোহাম্মদ রনি ব্যাপারী বলেন, শুনেছি ভাঙ্গা উপজেলার পুখুরিয়া রেলস্টেশনে একটা মারামারির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি।