গ্রেফতারকৃত আবুল কাশেম লোহাগাড়া সদরের জোনাবীর পাড়ার এনায়েত আলীর ছেলে।
লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর আহসানুল করিম রাঈম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আবুল কাশেমকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে ৫৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান বলেন, উদ্ধারকৃত ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য আবুল কাশেমকে থানায় হস্তান্তরের পর মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।