খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ অক্টোবর উপজেলার কুড়িপাইকা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ১ নভেম্বর রাতে মামলা দায়ের করেন বিজিবির অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল গণি শিকদার। মামলায় ওই এলাকার আমিন শিকদার, ছাত্রলীগ নেতা নিয়ামত শিকদার, সারোয়ার সিকদার, রানা সিকদারসহ আটজনের নাম উল্লেখ করা হয়।
একই ঘটনার জের ধরে পরদিন ওই মামলার প্রধান আসামি আমিনুল ইসলামের স্ত্রী খায়রুন্নেছা সিকদার আশা আরেকটি মামলা দায়ের করেন। মামলায় প্রতিপক্ষের লোকজনকে আসামি করা হয়। তবে গণি সিকদারের ছেলে তানভীর সিকদার দাবি করেন, তাদের বাড়িতে ঢুকে প্রতিপক্ষ হামলা করেছে। বিষয়টি ধামাচাপা দিতে পরে মিথ্যা মামলা দায়ের করা হয়।
.png)
আখাউড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল হাসিম জানান, অভিযোগ অনুযায়ী একটি পক্ষের দুইজন ও আরেক পক্ষের সাতজন আহত হন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।